জহির রায়হান ও তাঁর চলচ্চিত্র নিয়ে তিন সংগঠনের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুভিয়ানা ফিল্ম সোসাইটি, জহির রায়হান চলচ্চিত্র সংসদ ও বাংলা চলচ্চিত্র সংসদ যৌথভাবে জহির রায়হানবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। কর্মশালার শিরোনাম ‘সমকালীন প্রেক্ষিতে জহির রায়হান পাঠ ও পর্যালোচনা’। কর্মশালাটি পরিচালনা করবেন অধ্যাপক জাকির হোসেন। আয়োজকেরা জানিয়েছেন, তরুণদের কাছে জহির রায়হান এবং তাঁর চলচ্চিত্রকর্মকে নতুন বিশ্লেষণী দৃষ্টিভঙ্গিতে উন্মোচন করাই এই কর্মশালার উদ্দেশ্য।দুই দিনের এই কর্মশালা শুরু হবে ১৭ মার্চ। আগ্রহীদের ১৬ মার্চের মধ্যে নিবন্ধন করতে হবে।যোগাযোগের ঠিকানা: ৫০ আজিজ সুপার মার্কেট (দ্বিতীয় তলা), শাহবাগ, ঢাকা।