জহির রায়হানের চলচ্চিত্র নিয়ে উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহির রায়হান প্রযোজিত ও পরিচালিত পাঁচটি চলচ্চিত্র নিয়ে উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ। ছবিগুলো হলো কাচের দেয়াল, স্টপ জেনোসাইড, বেহুলা, টাকা আনা পাই ও জীবন থেকে নেয়া। ‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব ২০১৩’ শুরু হচ্ছে আজ। আগামী শনিবার পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে ছবিগুলোর প্রদর্শনী হবে বেলা তিনটা ও সন্ধ্যা ছয়টায়।নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ বলেন, ‘জুন মাস, পুরোনো অর্থবছর শেষ হচ্ছে। যেহেতু সরকারি অনুদান বরাদ্দের ব্যাপার থাকে, তাই একটু তাড়াহুড়া করে এই জুন মাসেই আমাদের কিছু কাজ করতে হচ্ছে। জহির রায়হানের চলচ্চিত্র নিয়ে আমরা গত বছর আরেকটি উৎসব করেছিলাম। এবারও করছি। উৎসব আয়োজনের মধ্য দিয়ে এই গুণী ব্যক্তিত্বের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাই।’