জহির রায়হানের চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজন করেছে ‘জহির রায়হান চলচ্চিত্র প্রদর্শনী ২০১২’। জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র বেহুলা, টাকা আনা পাই, দুই ভাই, কখনো আসেনি, জীবন থেকে নেয়া, আনোয়ারা থাকছে এই আয়োজনে। ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা এবং রাত আটটায় প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে। আর প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘এবারই প্রথম জহির রায়হানের চলচ্চিত্র নিয়ে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করছি আমরা। চলচ্চিত্র আন্দোলনের অন্যতম একজন শ্রেষ্ঠ পরিচালককে এই সময়ে আরও একবার স্মরণ করা এবং স্মরণ করানোই এই প্রদর্শনী আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’ প্রদর্শনীর উদ্বোধন হবে আজ সন্ধ্যা ছয়টায়। প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক সুচন্দা।প্রদর্শনীর প্রবেশপত্র সংগ্রহ করার জন্য ০১৮১৬৫৫৬৫৫৩ নম্বরে যোগাযোগ করতে হবে।