জা না অ জা না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২’। এবারের আয়োজনের উপস্থাপক ছিলেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। অনেক নাটক ও ছবিতে কাজ করেছেন একসঙ্গে। তাঁরা একে অপরের সম্পর্কে দিলেন তিনটি করে তথ্য।মোশাররফ করিম চঞ্চলের হাসি খুব সুন্দর। দেখলেই মন ভালো হয়ে যায়। ও খুব রসিক মানুষ। কথায় রসবোধ থাকে দারুণ! চঞ্চল কাজ ভালোবাসে খুব। অভিনয়ের সময় সেটা বোঝা যায়।চঞ্চল চৌধুরী মোশাররফ করিম একটু আলাদা ধরনের মানুষ। কাজের সময় ও খুব আন্তরিক। তবে কাজের বাইরে ওর সঙ্গে আমার কথাবার্তা হয় খুব কম। মোশাররফ অধিকাংশ সময়ই আমার ফোন ধরে না! মোশাররফের সঙ্গে সব সময় একটা না একটা বই থাকে। আমি চাইলেও নিয়মিত পড়াশোনা করতে পারি না; কিন্তু মোশাররফ করে। ওর এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে। মাহফুজ রহমান