জা না অ জা না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১২’। এবারের আয়োজনের উপস্থাপক ছিলেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। অনেক নাটক ও ছবিতে কাজ করেছেন একসঙ্গে। তাঁরা একে অপরের সম্পর্কে দিলেন তিনটি করে তথ্য।

মোশাররফ করিম
l       চঞ্চলের হাসি খুব সুন্দর। দেখলেই মন ভালো হয়ে যায়।

l       ও খুব রসিক মানুষ। কথায় রসবোধ থাকে দারুণ!

l       চঞ্চল কাজ ভালোবাসে খুব। অভিনয়ের সময় সেটা বোঝা যায়।

চঞ্চল চৌধুরী

l       মোশাররফ করিম একটু আলাদা ধরনের মানুষ। কাজের সময় ও খুব আন্তরিক। তবে কাজের বাইরে ওর সঙ্গে আমার কথাবার্তা হয় খুব কম।

l       মোশাররফ অধিকাংশ সময়ই আমার ফোন ধরে না!

l       মোশাররফের সঙ্গে সব সময় একটা না একটা বই থাকে। আমি চাইলেও নিয়মিত পড়াশোনা করতে পারি না; কিন্তু মোশাররফ করে। ওর এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে।

l মাহফুজ রহমান