জাঁকজমক অনুষ্ঠানে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে ১০ এপ্রিল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস ও মৌসুমী।জানা গেছে, শামীম আরা নীপা ও শিবলী মহম্মদের নাচের মধ্য দিয়ে শুরু হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান।গান করবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। নৃত্য পরিবেশন করবেন শাকিব খান, অপু বিশ্বাস, মিমো, নিলয়সহ আরও অনেকে। আয়োজক সূত্রে জানা গেছে, চলচ্চিত্রের বিভিন্ন সমস্যা নিয়ে থাকবে একটি নাটিকা। এটি রচনা করেছেন ইমদাদুল হক মিলন। এতে অভিনয় করবেন চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা। থাকবে পাঁচ মিনিটের একটি তথ্যচিত্র। এটি নির্মাণ করেছেন রানা হামিদ। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাকুর আলা মজিদ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এফডিসির জন্য বিল এনেছিলেন; সেই ঘটনা থেকে শুরু করে চলচ্চিত্রের বিভিন্ন দিক এই তথ্যচিত্রে তুলে ধরা হবে। অনুষ্ঠান শেষ হবে সম্মেলক কণ্ঠে ‘জয় বাংলা বাংলার জয়’ গানের মধ্য দিয়ে।