জাকির হোসেনের কনসার্ট আমন্ত্রিত অতিথিদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত তবলাবাদক ভারতের ওস্তাদ জাকির হোসেন ঢাকায় আসছেন ২৩ ফেব্রুয়ারি। ওই দিন সন্ধ্যায় তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তবলাবাদন শোনাবেন শ্রোতাদের। প্রথম আলো ও ট্রান্সকম গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আর তা আয়োজনে সহযোগিতা করছে ফায়ার ওয়ার্কস।ওস্তাদ জাকির হোসেনের বাবা কিংবদন্তিতুল্য তবলাবাদক ওস্তাদ আল্লা রাখা আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে নিউইয়র্কে পণ্ডিত রবিশংকর আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ অংশ নিয়েছিলেন। স্বাধীনতার চার দশক পূর্তি উপলক্ষে প্রথম আলো ও ট্রান্সকম গ্রুপ প্রয়াত ওস্তাদ আল্লা রাখাকে সম্মাননা জানাচ্ছে। এ উপলক্ষেই ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠানটির আয়োজন। এতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে ওস্তাদ জাকির হোসেনের হাতে।