জাগো অরুণ ভৈরব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি কাজী নজরুল ইসলামের রাগপ্রধান গানের একটি অডিও সিডি প্রকাশ করেছে ছায়ানট। গতকাল এই সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছায়ানটের নতুন ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়।
সোমবার ছায়ানট সংস্কৃতি-ভবনে ‘জাগো অরুণ ভৈরব’ নামের এই সিডির মোড়ক উন্মোচন করেন সংগীতজ্ঞ আজাদ রহমান। এতে বিভিন্ন রাগের ১৩টি গান রয়েছে। এর মধ্যে ১১টি একক এবং দুটি সম্মেলক কণ্ঠে গীত। গানগুলো গেয়েছেন ছায়ানট সংগীত বিদ্যায়তন থেকে পাঠ নেওয়া নবীন শিল্পী, শিক্ষার্থী ও শিক্ষকেরা।