জাতপাতে বিশ্বাসী নন অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতপাতে একদম বিশ্বাসী নন অমিতাভ বচ্চন। শুধু তিনি কেন, তাঁর গোটা পরিবারের কেউই এই জাতপাতে বিশ্বাস করেন না। অমিতাভের মতে, ‘আমি ভারতীয়।’ভারতের চলতি জনগণনায় জাতপাতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। ব্যাপারটি তিনি ভালোভাবে নিতে পারেননি। মুম্বাইয়ের পৌর কর্তৃপক্ষ জনগণনার ফরম পূরণ করার জন্য গিয়েছিল তাঁর প্রতীক্ষা ভবনে। অমিতাভ বচ্চন তাঁর নিজস্ব ব্লগে লিখেছেন, ‘আমার বাবা বা আমার পরিবারের কেউ কখনো জাতপাতে বিশ্বাস করেন না। আমার বাবা শিখ বিয়ে করেছিলেন, আর আমি বিয়ে করেছি একজন বাঙালিকে। আমার ভাই বিয়ে করেছে একজন সিন্ধিকে। আমার মেয়ে পাঞ্জাবিকে আর ছেলে বিয়ে করেছে মাঙ্গালোর এলাকার এক মেয়েকে। আমার বাবা চেয়েছিলেন, তাঁর পরিবারের ভবিষ্যৎ প্রজন্ম দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হোক।’