জাতিসংঘে ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ সেপ্টেম্বর ছিল বিশ্ব শান্তি দিবস। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে ছিল বিশেষ আয়োজন। সেখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বিশেষ আয়োজনের মধ্যে ছিল শান্তি ও ভবিষ্যৎ নিয়ে এক প্যানেল আলোচনা। স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয় সেই আলোচনায়। ঐশ্বরিয়াও অংশ নেন তাতে। আলোচনার সময় তিনি বলেন, ‘একে অপরকে অগ্রাহ্য করে নিজেদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করার মানসিকতার পরিবর্তন দরকার। অন্যকে পদদলিত করে শক্তি প্রদর্শনের মানসিকতাও ত্যাগ করা উচিত। এটা সম্ভব হলেই শান্তি খুঁজে পাব আমরা।’ শিশুদের সঙ্গে আলোচনায় বসার আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গেও দেখা করেন ঐশ্বরিয়া। পিটিআই।