জাতিসংঘের অধিবেশনে কাজল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের অধিবেশন শুরু হচ্ছে। তাতে যোগ দেবেন বিশ্বের নেতারা। নেতা না হোন, তিনি তো অভিনেত্রী। জাতিসংঘের এই অধিবেশনে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী কাজলও। কাজল অবশ্য সিরিয়া কিংবা মিসর নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তাঁর দুশ্চিন্তা অন্য এক জায়গায়। বিশ্বের শিশুমৃত্যুর হারের একটি বড় কারণ সাবান দিয়ে হাত ধোয়ার মতো সাধারণ একটি অভ্যাস ঠিকমতো পালন না করা। ব্যাপারটির ওপর জোর দিতেই নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে যাচ্ছেন কাজল।
এক বিবৃতিতে কাজল বলেছেন, ‘এ সুযোগে আমি বিভিন্ন দেশের সরকার ও জাতিসংঘের নীতিনির্ধারকদের কাছে দাবি জানাব শিশুমৃত্যুর হার কমাতে সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে সাবান দিয়ে হাত ধোয়াকে স্বীকৃতি দিতে।’ আইএনএস।