জাতিসংঘের দূত এমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা ওয়াটসন
এমা ওয়াটসন

বয়স হয়তো খুব বেশি নয়। কিন্তু এরই মধ্যে দিরদ্র-অসহায় তরুণীদের জন্য কাজ করে নজর কেড়েছেন। এ নিয়ে কাজ করতে বাংলাদেশ আর জাম্বিয়া ঘুরে গেছেন। এবার জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন এমা ওয়াটসন। নারী-পুরুষ সমতা অর্জনের লক্ষ্যে জাতিসংঘের ‘হি ফর শি’ প্রচারণায় যুক্ত হচ্ছেন এমা।
এই কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এমা বলেছেন, ‘আমি নিজে আজীবন নারীর অধিকার নিয়ে সোচ্চার ছিলাম। এ নিয়ে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। এখনো অনেক কিছু শেখার আছে। তবে আশা করি, ধীরে ধীরে আমার প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে এই ভূমিকায় কাজ করতে পারব।’ পিটিআই।