জাতিসংঘের শুভেচ্ছাদূত ঐশ্বরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের সঙ্গে প্রায় ১০ বছর ধরে যুক্ত ঐশ্বরিয়া রাই বচ্চন। নিজেই স্বীকার করলেন, ‘এত দিন ছবি নিয়ে ব্যস্ততার কারণে ঠিকভাবে সম্পৃক্ত হতে পারিনি। তবে এখন থেকে সত্যি সত্যিই কাজ করব।’ এবার জাতিসংঘের ইউএনএইডসের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হলেন এই সাবেক বিশ্বসুন্দরী। আর এর পেছনে মা হওয়ার অভিজ্ঞতাটাকেই সবচেয়ে বড় অনুপ্রেরণা মানছেন ঐশ্বরিয়া; ‘ব্যক্তিগতভাবে পুরোপুরি বিষয়টির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারছি। কারণ, এখন আমি একজন মা। এই প্রকল্পে মায়েদের থেকে সন্তানদের মধ্যে এইচআইভি ভাইরাস ছড়ানো প্রতিরোধের ব্যাপারে সচেতন করা হয়। আশা করি, এ ব্যাপারে শিগগিরই কাজ শুরু করতে পারব।’ এনডিটিভি।