প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেব্রুয়ারির প্রথম দুই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে হয়ে গেল জাতীয় কবিতা উৎসব। এই আসরে জাতীয় কবিতা পরিষদের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কবি মুহাম্মদ সামাদ এবং সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।
২৯তম জাতীয় কবিতা উৎসবের মঞ্চ থেকেই ২ ফেব্রুয়ারি নতুন কমিটির নাম ঘোষণা করেন পরিষদের প্রধান উপদেষ্টা কবি সৈয়দ শামসুল হক। নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন আসাদ চৌধুরী, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, মুহম্মদ নূরুল হুদা, কাজী রোজী, শিহাব সরকার ও আসলাম সানী।
নতুন উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা কবি সৈয়দ শামসুল হক। উপদেষ্টামণ্ডলীর সদস্যরা হলেন কবি বেলাল চৌধুরী, রফিক আজাদ, রবিউল হুসাইন, রুবী রহমান, হাবীবুল্লাহ সিরাজী ও নূহ-উল-আলম লেনিন।