জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩২তম বার্ষিক অধিবেশন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের বার্ষিক অধিবেশন আয়োজন করা হয়েছে ঢাকায়। আজ বৃহস্পতিবার থেকে পরশু শনিবার পর্যন্ত তিন দিনের এ অধিবেশন অনুষ্ঠিত হবে ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে। এখানে অংশ নিচ্ছেন সারা দেশে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৮১টি শাখা থেকে আসা ৪০০ জন প্রতিনিধি ও পর্যবেক্ষক এবং ঢাকা ও দেশের প্রত্যন্ত অঞ্চল মিলিয়ে আরও ৩০০ জন শিল্পী। আয়োজনের মধ্যে থাকছে আলোচনা, সংগীতানুষ্ঠান, আবৃত্তি ও নাচ।
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন জানান, আজ সন্ধ্যা ছয়টায় আয়োজন উদ্বোধন করবেন পটুয়াখালীর প্রবীণ রবীন্দ্রসংগীতশিল্পী ও শিক্ষক নির্মল দাশগুপ্ত। এবার রবীন্দ্রপদক পাচ্ছেন ইতিহাসবিদ অধ্যাপক সালাহ্উদ্দীন আহ্মদ। আয়োজনের শেষ দিন বিকেলে তাঁকে এ সম্মাননা দেওয়া হবে। এবার ‘রবিরশ্মি’ শিরোনামে আলোচনায় অংশ নেবেন হায়াৎ মামুদ ও বেগম আখতার কামাল। থাকবে প্রতিযোগিতা। শুক্র ও শনিবার আয়োজন শুরু হবে সকাল ১০টায়। তবে সাংস্কৃতিক আয়োজনগুলো অনুষ্ঠিত হবে বিকেল থেকে।