জাতীয় আবৃত্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বড় অসময়ে/ বড় অভিমানে/ তুমি চলে গ্যাছো, রুদ্র/রেখে গ্যাছো তোমার রুদ্রনীল’—কবি রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহকে নিবেদিত এই কথাগুলো উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় চারুকণ্ঠ আবৃত্তি সংসদের বৃন্দ আবৃত্তি প্রযোজনা ‘রুদ্র তোমার রুদ্রবীণা’। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় আবৃত্তি উৎসবের প্রথম পরিবেশনা ছিল এটি। ২৬ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সপ্তাহব্যাপী এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। সহযোগিতা দেয় শিল্পকলা একাডেমী।চারুকণ্ঠ আবৃত্তি সংসদ ছাড়াও গতকাল উৎসবে অংশ নেয় প্রায় ১৫টি আবৃত্তি সংগঠন। এসবের মধ্যে বিশ্বকলা কেন্দ্র, স্বনন, উদ্ভাসন অন্যতম। বিভিন্ন দলের আবৃত্তিতে অংশ নেন রেজীনা ওয়ালী, ঝিনুক হালদার, ফয়েজ আহমেদ, অনন্যা লাবণী প্রমুখ।উৎসব চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।