জাতীয় আবৃৃত্তি কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সৃজন ছন্দে জাগো আনন্দে’ স্লোগান নিয়ে দুই দিনের জাতীয় আবৃত্তি কর্মশালা শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন আবৃত্তি সংগঠনের দুই শতাধিক কর্মী অংশ নিচ্ছেন। সকাল ১০টায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।