জাতীয় কবিতা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান ভাষা আন্দোলনের মাসের প্রথম দিন থেকেই এবারও শুরু হচ্ছে দুই দিনের জাতীয় কবিতা উৎসব। এবার উৎসবের প্রতিপাদ্য ‘কবিতা সহে না দানব যাতনা’। বরাবরের মতোই উৎসব হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে। পরিষদের এটি ২৮তম উৎসব।
গতকাল শুক্রবার বিকেলে টিএসসিতে অনুষ্ঠিত পরিষদের সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়। বক্তব্য দেন রবিউল হুসাইন, হাবীবুল্লাহ সিরাজী, মুহম্মদ সামাদ, তারিক সুজাত, আসলাম সানী প্রমুখ। আয়োজকেরা জানান, উৎসবটি উৎসর্গ করা হবে বাংলাদেশের প্রখ্যাত ব্যাংকার ও কবি লুৎফর রহমান সরকার এবং কবি দিলওয়ারকে।