জাতীয় কবির জন্মবার্ষিকীতে পারভীন সুলতানার অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশিল্পী পারভীন সুলতানার নজরুলসংগীতের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০০৮ সালে। নাম ‘খুশির ঈদ’। ২০০৯ সালে অ্যালবামটির জন্য সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হন পারভীন সুলতানা। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয়েছে পারভীন সুলতানার আরেকটি নজরুলসংগীতের একক অডিও অ্যালবাম। নাম ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’। এটি শিল্পীর নজরুলসংগীতের দ্বিতীয় একক অ্যালবাম। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন মানাম আহম্মেদ ও খায়াম আহম্মেদ।প্রথম আলো ডট কমকে পারভীন সুলতানা বলেন, ‘আমি সব সময় আধুনিক গান করি। পাশাপাশি নজরুলের গানের প্রতিও আমার অনেক বেশি আগ্রহ। তাই ২০০৮ সালে নজরুলের গান নিয়ে খুশির ঈদ অ্যালবামটির কাজ করি। এরপর ইচ্ছা জাগে, নজরুলের জন্মবার্ষিকীতে একটি অ্যালবাম প্রকাশের। তারই প্রক্রিয়া হিসেবে এবারের অ্যালবামটির কাজ করা। আমি কিন্তু নজরুলসংগীতের ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছি। ভালোলাগার ব্যাপারটা তাই একটু বেশি।’‘অঞ্জলী লহ মোর সঙ্গীতে’ অ্যালবামটিতে গান রয়েছে ১২টি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘অঞ্জলি লহ মোর সঙ্গীতে’, ‘ভরিয়া পরান শুনিতেছি গান’, ‘চাঁদের কন্যা চাঁদ সুলতানা’, ‘আর কতদিন বাকি’ ইত্যাদি।‘অঞ্জলী লহ মোর সঙ্গীতে’ অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপদেষ্টা মাহবুব জামিল, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ,সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী, সুবীর নন্দী, সংগীতজ্ঞ সঞ্জীব দে ও লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী পারভীন সুলতানা উপস্থিত শ্রোতাদের সামনে কয়েকটি নজরুলসংগীত পরিবেশন করেন।