জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গতকাল। বিভিন্ন সংগঠন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় কবির বিদেহী আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।এ ছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।বাংলা একাডেমীতে আলোচনাজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী বিকেল চারটায় একাডেমীর সেমিনার কক্ষে ‘নজরুল ইসলাম: একটি আদর্শ জীবনীর খোঁজে’ শীর্ষক একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।স্বাগত ভাষণে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘নজরুলের কোনো প্রামাণ্য জীবনী অদ্যাবধি রচিত হয়নি। কবির একটি আদর্শ জীবনী প্রণীত হলে আমরা জানতে পারব, কী অনন্য সৃষ্টিশীলতা ছিল নজরুলের মাঝে।’মূল বক্তা অধ্যাপক গোলাম মুরশিদ বলেন, ‘নজরুলের জীবনী রচনার নামে আমাদের দেশে বীরপূজা প্রচলিত হয়েছে। প্রকৃত জীবনী এর অনেক ঊর্ধ্বের বিষয়, যেখানে দোষ-গুণসহ রক্তমাংসের মানুষকে খুঁজে পাওয়া যায়। নজরুলের জীবন যেমন ক্রমবিবর্তিত, তেমনি তাঁর জীবনী নির্মাণও একমাত্রিক হতে পারে না।তিনি আরও বলেন, ‘নজরুলের ব্যক্তিত্বে পরস্পরবিরোধী বিভিন্ন উপাদানের সমাবেশ ছিল। অনুগত সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগ দেওয়া নজরুল যে বিপ্লবীতে রূপান্তরিত হলেন, তা তো তাঁর পরস্পরবিরোধী জীবনপ্রবাহেরই স্মারক। ঠিক তেমনি তাঁর সংগীতে ইসলামি ও হিন্দু ঐতিহ্যের দ্বিমুখী ধারার যে সমন্বয় আমরা দেখতে পাই, তাকেও কোনো সূত্রে আবদ্ধ করা যায় না।’ সভাপতির বক্তব্যে অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম বলেন, ‘কিংবদন্তির আড়ালে কাজী নজরুল ইসলামের প্রকৃত পরিচয় ঢাকা পড়েছে। নজরুলের একটি আদর্শ জীবনী শুধু তাঁকে মূল্যায়নের জন্যই নয়, বাংলা সাহিত্যের পূর্ণ পরিচয় উদ্ঘাটনের জন্যও জরুরি।’সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের কবিতা আবৃত্তি করেন কাজী মদিনা ও শাহাদাত্ হোসেন। নজরুলসংগীত পরিবেশন করেন সাদিয়া আফরিন মল্লিক, ফকির শহিদুল ইসলাম, শেলু বড়ুয়া প্রমুখ। সেলিম আল দীন নাট্যোত্সবে ধাবমান ও নিশিমন বিসর্জননেত্রকোনার সোমেশ্বরী নদীর বাঁকের এক মহিষকে নিয়ে ধাবমান নাটকের আখ্যান। নাট্যাচার্য সেলিম আল দীন সোহরাব নামের মহিষকে কেন্দ্র করে তুলে এনেছেন এই অঞ্চলে বাঙালি ও গারোদের হাজার বছরের সংস্কৃতি, তাদের পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে বয়ে চলা জীবনযাপনের প্রক্রিয়া। গতকাল সোমবার সেলিম আল দীন নাট্যোত্সবের তৃতীয় দিনে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ঢাকা থিয়েটার নাটকটি মঞ্চস্থ করে। এর নির্দেশনা দিয়েছেন শিমূল ইউসুফ।নহবত-সুবতী দম্পতির মহিষ সোহরাব ওই অঞ্চলে যুদ্ধজয়ী মোষ হিসেবে ব্যাপক খ্যাতি লাভ করে। এক রাতে নহবতের পঙ্গু সন্তান এছাক স্বপ্ন দেখে, সোহরাবকে জবাই করে ভোজ দিলে তার পঙ্গুত্ব ঘুচবে। নহবত-সুবতী পুত্রের আরোগ্য কামনায় সোহরাবকে উত্সর্গ করতে রাজি হয়। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনি।বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিমূল ইউসুফ, শহীদুজ্জামান সেলিম, নাসরিন নাহার, চন্দন চৌধুরী, রোজী সিদ্দিকী, এশা ইউসুফ, নার্গিস আক্তার, আসাদুজ্জামান প্রমুখ।এদিন পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয়েছে আনন জামান রচিত ও আশিক রহমান নির্দেশিত মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক নিশিমন বিসর্জন।আজ মঙ্গলবার বিকেল তিনটায় জাতীয় নাট্যশালার সপ্তম তলার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘উয়ারী-বটেশ্বর: শেকড় সন্ধানে’ শীর্ষক সেমিনার। আজ কোনো নাটক হবে না। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন সুফি মোস্তাফিজুর রহমান ও মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। এবারের সেলিম আল দীন উত্সবে উয়ারী-বটেশ্বরের প্রত্ননিদর্শনগুলো সংযোজন করা হয়েছে।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সকালে সংগঠনের গুলশান কার্যালয়ে তারানা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভার আয়োজন করে। এতে এ টি এম শামসুজ্জামান, ইনামুল হক, খায়রুল আলম, রবীন্দ্র গোপ প্রমুখ আলোচনায় অংশ নেন।