জাতীয় গণসংগীত উৎসব শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীতে জাতীয় গণসংগীত উত্সবের শেষ দিনে গতকাল সমবেত সংগীত পরিবেশন করেন শিল্পীরা, ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমীতে জাতীয় গণসংগীত উত্সবের শেষ দিনে গতকাল সমবেত সংগীত পরিবেশন করেন শিল্পীরা, ছবি: প্রথম আলো

‘মনুষ্যরূপী অসুর বিনাশে হও আগুয়ান’ স্লোগান নিয়ে আয়োজিত জাতীয় গণসংগীত উৎসব গতকাল শেষ হয়েছে। শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে উৎসবের শেষ দিন ছিল একক ও দলীয় পরিবেশনা। বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ গত শুক্রবার এ উৎসবের আয়োজন করে। এবারের উৎসবে দলীয় এবং একক মিলিয়ে প্রায় ৭০০ জন শিল্পী সংগীত পরিবেশন করেন। ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ২৯টি গণসংগীত সংগঠন এই উৎসবে অংশ নেয়।

গতকাল শেষ দিনে মুন্সিগঞ্জের অন্বেষণ, নীলফামারীর গণসংস্কৃতি দল, মৌলভীবাজারের শঙ্খচিল, ঢাকার আনন্দন, বিবর্তন, ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমি, খেলাঘরের আসর সংগীত পরিবেশন করে। ছিল বাংলাদেশ ও ভারতের সুপরিচিত শিল্পীদের একক পরিবেশনা। অনেক রাত পর্যন্ত বিপুল দর্শক-শ্রোতার উপস্থিতিতে পালাক্রমে সংগীত পরিবেশনা চলে উৎসবস্থলে।