জাতীয় গণসংগীত প্রতিযোগিতায় অংশ নেবেন ৩৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যেন সেন জাতীয় গণসংগীত প্রতিযোগিতায় অংশ নেবেন ৩৯ জন প্রতিযোগী। এরই মধ্যে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ক ও খ গ্রুপে প্রতিটি বিভাগ থেকে শীর্ষ তিনজন নির্বাচিত হয়েছেন। তাঁরা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে দুই দিনব্যাপী সত্যেন সেন গণসংগীত উৎসব উপলক্ষে আয়োজিত ‘জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’য় অংশ নেবেন। সত্যেন সেনের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে উদীচী আয়োজন করেছে দুই দিনের এই উৎসব। উৎসব কমিটির আহ্বায়ক অমিত রঞ্জন দে জানান, ২৭ মার্চ বিকেলে উৎসব উদ্বোধন করবেন সুধীন দাশ। প্রধান অতিথি থাকবেন প্রতুল মুখোপাধ্যায়। ওই দিন সকালে জাতীয় শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা।