জাতীয় চলচ্চিত্র দিবস নিয়ে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহাদী
মাহাদী

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে গান তৈরি করেছে চ্যানেল আই। গানটির শিরোনাম ‘চোখ মেলে দেখি রঙিন পৃথিবী’। গানটির কথা লিখেছেন আবদুর রহমান। সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহাদী আর কোনাল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম। আজ দিনের বিভিন্ন সময় চ্যানেল আইয়ে গানটি দেখানো হবে।

কোনাল
কোনাল

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আজ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হবে। সকালে ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইলিয়াস কাঞ্চন ও চাষী নজরুল ইসলাম। সঞ্চালনা করেছেন ফরিদুর রেজা সাগর। বেলা সাড়ে ১১টায় থাকছে ‘চলচ্চিত্রের গানের একাল সেকাল’। সৈয়দ আবদুল হাদীর উপস্থাপনায় অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন আলম খান, সামিনা চৌধুরী, এস আই টুটুল, ইমন সাহা ও ন্যান্সি। দেড়টায় প্রচারিত হবে আলোচনা অনুষ্ঠান ‘ডিজিটাল যুগে চলচ্চিত্র’। উপস্থাপক চিন্ময় মুৎসুদ্দী। আলোচক জাকির হোসেন, ইফতেখার চৌধুরী, সাফিউদ্দিন সাফি ও ওমর সানি। এরপর থাকছে চলচ্চিত্র লালটিপ।