জাতীয় চলচ্চিত্র দিবসের শোভাযাত্রায় নেই শিল্পী ও কলাকুশলীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চলচ্চিত্র দিবস ছিল গতকাল বুধবার। এ উপলক্ষে সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। কিন্তু এ শোভাযাত্রায় অংশ নেয়নি চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। বিএফডিসির শোভাযাত্রার পরে চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে আরেকটি শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেয় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনসহ চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।জানা গেছে, বিএফডিসির পক্ষ থেকে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনকে জাতীয় চলচ্চিত্র দিবসের শোভাযাত্রায় যোগ দেওয়ার আমন্ত্রণপত্র পাঠানো হয় গত মঙ্গলবার সন্ধ্যায়। শেষ মুহূর্তে আমন্ত্রণ পাঠানোর কারণে ক্ষুব্ধ হয় সংগঠনগুলো। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন বলেন, ‘আমরা বিএফডিসি কর্তৃপক্ষের আচরণে অসন্তুষ্ট। তাই আলাদা শোভাযাত্রা করেছি।’এ ব্যাপারে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের শোভাযাত্রায় সংগঠন হয়তো আসেনি, কিন্তু ব্যক্তিগতভাবে অনেকেই অংশ নিয়েছেন।’