জাতীয় চলচ্চিত্র পুরস্কার চূড়ান্ত আজীবন সম্মাননার জন্য সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জুরি বোর্ডের সদস্যরা বিজয়ী হিসেবে যাঁদের নাম বিবেচনায় এনেছিলেন, মন্ত্রিপরিষদ তা অনুমোদন করেছে। এখন সরকারিভাবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তা প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই এ প্রজ্ঞাপন জারি করা হবে।চলচ্চিত্রে অবদান রাখার জন্য এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এই নামটি এখনো চূড়ান্ত হয়নি। জুরি বোর্ড ও তথ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র থেকে জানা গেছে, সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বকে ‘আজীবন সম্মাননা’ দেওয়ার জন্য জুরি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে।জুরি বোর্ডের সাম্প্রতিক এক সভায় তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে। তাঁরা হলেন সুলতানা জামান, ফেরদৌসী রহমান ও রাজ্জাক।বিভিন্ন পর্যায়ের আলোচনার পর সুলতানা জামানের নাম চূড়ান্তভাবে অনুমোদনের জন্য তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই তা সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষণা করা হবে।