জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে ১০ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮-এর বিজয়ীদের হাতে সম্মাননা পদক ও চেক প্রদান করা হবে ১০ এপ্রিল। ওই দিন সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আরও উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। গতকাল শনিবার মুঠোফোনে তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী জানান, পুরস্কার প্রদান অনুষ্ঠানের জোর প্রস্তুতি চলছে। তিনি বলেন, ‘পুরস্কার প্রদান ছাড়াও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এখানে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পীরা অংশ নেবেন।’এরই মধ্যে পুরস্কার বিজয়ীদের নাম সরকার ঘোষণা করেছে। প্রত্যেককেই অনুষ্ঠানে উপস্থিত করার জন্য তথ্য মন্ত্রণালয়, এফডিসি ও সেন্সর বোর্ডের দায়িত্বরত কর্মকর্তারা কাজ করছেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।