জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, ২০০৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ২৫ জুন। কিন্তু এখন সিদ্ধান্ত বদল করা হয়েছে। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে রাজি হয়েছেন। পুরস্কার প্রদানের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।গতকাল রোববার তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করবেন। এর আগে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারবেন না। তাই ২৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।এরপর চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। কারণ, এর আগে সব কটি পুরস্কারই বিজয়ীদের হাতে তুলে দিয়েছেন দেশের সরকারপ্রধান।জানা গেছে, এ নিয়ে সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে সরকার-সমর্থক চলচ্চিত্র ব্যক্তিত্বরা যোগাযোগ করেন। তথ্য মন্ত্রণালয়ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আবেদন করে। পরে আগের সিদ্ধান্ত বাতিল করে নতুন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ এবং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি নিশ্চিত করা হয়।জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান আকর্ষণীয় করার জন্য আজ সোমবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা আহ্বান করেছেন তথ্যসচিব। বৈঠকে অনুষ্ঠানটির উপস্থাপক, শিল্পী ও তাঁদের পরিবেশনা চূড়ান্ত করা হবে।অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।