জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যানের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যদি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি না হয়, শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের দাবি আদায় না হয়, তাহলে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যান করব।’ বললেন শফিক তুহিন। গত সোমবার রাতে শাহবাগের প্রজন্ম চত্বরের মূল মঞ্চে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা জানাতে এসে এ কথাগুলো বলেন তিনি। প্রজাপতি ছবিতে ‘ছোট ছোট আশা’ গানটির গীতিকার হিসেবে ২০১১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করা হয়েছে। শফিক তুহিন আরও বলেন, ‘আমার প্রতিবাদের ভাষা শুধু গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। দেশ ও দেশের মানুষের জন্য আমি প্রয়োজনে এই অর্জন প্রত্যাখ্যান করব।’‘ছোট ছোট আশা’ গানটির সুর করেছেন হাবিব আর কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য তাঁদের নামও ঘোষণা করা হয়েছে।