জাতীয় চলচ্চিত্র পুরস্কার মে মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ৩ এপ্রিল। আর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৫৭ সালের ৩ এপ্রিল প্রাদেশিক পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এফডিসি প্রতিষ্ঠার জন্য বিল এনেছিলেন। ওই দিনটিকে স্মরণ করেই ৩ এপ্রিলকে বেছে নেয় তথ্য মন্ত্রণালয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয়েছে। গতকাল বুধবার তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কাছ থেকে মে মাসে সময় পাওয়া গেছে। এ ছাড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রস্তুতিও সম্পন্ন হয়নি। তাই এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।এদিকে এপ্রিলের পরিবর্তে মে মাসে পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েত উল্লাহ আল মামুন।এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীকে নিয়ে গঠিত বিশেষ কমিটি অনুমোদন দিয়েছে। জানা গেছে, জুরি বোর্ডের ফলাফল বিশেষ কমিটি অনুমোদন দেওয়ার পরই সনদও পদক তৈরির কাজ প্রায় সম্পন্ন হয়েছে।পুরস্কার প্রদান অনুষ্ঠানটিকে জাঁকজমক করার জন্য একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেতা আলমগীর ও ফারুককে। এ ছাড়া এফডিসি, বিটিভি, সেন্সর বোর্ডসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারাও আছেন এই কমিটিতে। জানা গেছে, এ অনুষ্ঠানে চলচ্চিত্রের শিল্পীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন।