জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যোগ হচ্ছে আজীবন সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কার যোগ করা হচ্ছে।সম্প্র্রতি তথ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে সাড়া দিয়ে সরকার ২০০৯ সাল থেকে চলচ্চিত্রের একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে।জানা গেছে, চলচ্চিত্রের বিভিন্ন শাখা থেকে (অভিনয়, পরিচালক, প্রযোজক, চিত্রগ্রাহক, অন্যান্য কুশলী) একজনকে নির্বাচন করবে জুরি বোর্ড।জুরি বোর্ডের সবার মতামতের ভিত্তিতেই আজীবন সম্মাননার পুরস্কারের জন্য একজনকে বিবেচনায় আনা হবে। পুরস্কার হিসেবে দেওয়া হবে ক্রেস্ট, সনদ ও এক লাখ টাকা।