জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য চলচ্চিত্র জমা দেওয়ার তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিগত বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের দৃশ্য। ফাইল ছবি
বিগত বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের দৃশ্য। ফাইল ছবি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তথ্য মন্ত্রণালয়ের জুরিবোর্ড সংশ্লিষ্ট চলচ্চিত্র প্রযোজকদের কাছ থেকে চলচ্চিত্র আহ্বান করেছে। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন জানান, জাতীয় পুরস্কারের জন্য চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ নভেম্বর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র ২০ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে গ্রহণ করা হবে।
তিনি জানান, চলচ্চিত্রের বিভিন্ন শাখায় মোট ২৮টি ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। এগুলো হচ্ছে আজীবন সম্মাননা, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র), শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্র), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্র), শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী (খল চরিত্র), শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী (কৌতুক চরিত্র), শ্রেষ্ঠ শিশু শিল্পী, শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এবং শ্রেষ্ঠ মেক-আপম্যান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত আবেদনের ফরম বিনা মূল্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কার্যালয়, রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (লেভেল-৯), ৩৭/৩/এ ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়া আবেদনের ফরম বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।