জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য লড়ছে ২৪টি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯-এর ছবি দেখা শুরু করেছেন জুরি বোর্ডের সদস্যরা। ৭ ডিসেম্বর থেকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমানের সভাপতিত্বে ১১ জন সদস্য ছবিগুলো দেখছেন।২০০৯ সালের মোট ২৪টি ছবি জমা পড়েছে। ছবিগুলো হলো: সাহেব নামের গোলাম, আমার প্রাণের প্রিয়া, গঙ্গাযাত্রা, এবাদত, ভালোবেসে বউ আনব, রিটার্ন টিকিট, মনপুরা, মা বড় না বউ বড়, বলব কথা বাসর ঘরে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বৃত্তের বাইরে, স্বামী-স্ত্রীর ওয়াদা, রূপান্তর, মন যেখানে হূদয় সেখানে, ভালোবাসার লাল গোলাপ, চাঁদের মতো বউ, মন বসে না পড়ার টেবিলে, প্রিয়তমেষু, শ্রমিকনেতা,মায়ের হাতে বেহেস্তের চাবি, কাজের মানুষ, নীল আঁচল, মন ছুঁয়েছে মন ও বন্ধু মায়া লাগাইছে।জানা গেছে, আগামী বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ছবিগুলো দেখবেন জুরি বোর্ডের সদস্যরা।জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তথ্য মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেওয়া হবে।এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেবেন বিজয়ীদের হাতে।