প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭৫ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে প্রথম জাতীয় চারুকলা প্রদর্শনীর যাত্রা শুরু। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আগামী রোববার থেকে শুরু হচ্ছে ২১তম জাতীয় চারুকলা প্রদর্শনী।
রোববার বিকেলে পাঁচটায় একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনের দিন অতিথিরা বিভিন্ন বিভাগে মোট ১০টি পুরস্কার তুলে দেবেন বিজয়ীদের হাতে। প্রদর্শনীতে ২৬১ জন শিল্পীর ২৭৩টি বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম স্থান পাবে। প্রদর্শনীটি চলবে আগামী ১৩ জুন পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।