জাতীয় চিত্রশালায় চলছে বাঘযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে ‘বাঘযাত্রা’ আলোকচিত্র প্রদর্শনী
চলছে ‘বাঘযাত্রা’ আলোকচিত্র প্রদর্শনী

বনে গিয়ে বাঘের দেখা পাওয়া কঠিন। ছবিতে বিচিত্র বাঘ দেখার ইচ্ছা আছে? দেখতে চান বাঘ কীভাবে পানিতে সাঁতার কাটে, গাছে ওঠে, গাছের আড়ালে লুকিয়ে থাকে শিকারের আশায়? তাহলে এখনই চলে যান রাজধানী সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়। এ ভবনের তৃতীয় তলার ৫ নম্বর গ্যালারিটিতে বাঘের মেলা বসেছে।

চলছে ‘বাঘযাত্রা’ আলোকচিত্র প্রদর্শনী
চলছে ‘বাঘযাত্রা’ আলোকচিত্র প্রদর্শনী

অবাক হয়ে দেখতে পাবেন বড় বড় ফ্রেমবন্দী বাঘগুলো যেন তাকিয়ে আছে আপনারই দিকে! বিচিত্র ভাবভঙ্গির বাঘগুলো সহজেই টেনে নিয়ে যায় ফ্রেমের সামনে। প্রতিটি ছবিতেই নানাভাবে ফুটে উঠেছে বাঘের চারিত্রিক বৈশিষ্ট্য। ধরা দিয়েছে ছোট ছোট শিশু বাঘ থেকে শুরু করে বিশাল বাঘ, বাঘের দল।
‘বাঘ রক্ষা করে সুন্দরবন, আর সুন্দরবন রক্ষা করে বাংলাদেশকে’ স্লোগান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রজাতির বাঘের আলোকচিত্র নিয়ে চলছে খান ফাতিম হাসানের প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী ‘বাঘযাত্রা’। প্রদর্শনীর উদ্যোক্তা আইএমকেএফএইচ ফটোগ্রাফি। বাঘের বিচিত্র ভাবভঙ্গিকে নানা মাত্রায় ক্যামেরার শৈল্পিকভাবে ধারণ করেছেন আলোকচিত্রী খান ফাতিম হাসান।

চলছে ‘বাঘযাত্রা’ আলোকচিত্র প্রদর্শনী
চলছে ‘বাঘযাত্রা’ আলোকচিত্র প্রদর্শনী

বিষয় শুধু ‘বাঘ’ হলে বিন্যাসে প্রদর্শনীটি বিচিত্র। প্রদর্শনী কক্ষের এ পাশে আছে ‘কিডস কর্নার’। সেখানে আছে শুধুই বাঘশাবকগুলো। বিচিত্র তাদের ভঙ্গি। এক জোড়া বাঘ নজর কাড়বে আলাদা করে। পানিতে নেমে রীতিমতো যুদ্ধে লিপ্ত দুজন! পাশেই এগিয়ে গিয়ে মিলল জলাশয় থেকে ডাঙায় উঠতে লাফ দিচ্ছে বাঘ। আরেকটি ছবিতে সাঁতার কাটছে। আরেকটি ছবি দেখাচ্ছে, গাছও বাইতে জানে বাঘ! পরের ছবিতে গাছের ডাল থেকে ঝাঁপ দিচ্ছে মাটিতে। শুধু তা–ই নয়, গাছের গুঁড়িতে আঁচড় কেটে তীক্ষ্ণ নখকে আরও ধারালো করে নেওয়ার দৃশ্যেরও দেখা মেলে।
বাঘ আকাশে উড়তে জানে না। এ অপূর্ণতা বিস্ময় তৈরি করেছে আরেকটি বাঘের ভেতর। আকাশে উড়ে যাওয়া পাখি দেখে রাজ্যের বিস্ময় তার চোখে মুখে। শিকারের অপেক্ষায় জ্বলে ওঠা চোখে গাছের আড়ালে লুকিয়ে থাকার

চলছে ‘বাঘযাত্রা’ আলোকচিত্র প্রদর্শনী
চলছে ‘বাঘযাত্রা’ আলোকচিত্র প্রদর্শনী

ছবিটি মনে করিয়ে দেয়, আদতেই এ প্রাণীটি হিংস্র। এইমাত্র গোসল সেরে শরীর ঝাঁকানোর পর চারপাশে জলকণা ছড়িয়ে পড়ার ছবিটি মুগ্ধ করবেই।
এ প্রসঙ্গে খান ফাতিম হাসান জানান, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে খুব কাছ থেকে বিভিন্ন প্রজাতির বাঘের ছবিগুলো তুলেছেন। তিনি বলেন, ‘পৃথিবীজুড়ে বাঘের সংখ্যা যে হারে হ্রাস পাচ্ছে, এতে এমন একদিন আসবে, যেদিন বাঘ শুধু ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হবে। তখন আর মানুষ এই অবিরাম সুন্দর প্রাণীটিকে দেখতে পাবে না। তাই, বাঘ বাঁচাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাঘের প্রতি ভালোবাসা সৃষ্টির প্রয়াসে আমার এই পথচলা।’
প্রদর্শনীটি চলবে ২৯ জুলাই পর্যন্ত।