জাতীয় চিত্রশালায় চালু হলো স্থায়ী গ্যালারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদীপ জ্বালিয়ে স্থায়ী গ্যালারির উদ্বোধন করছেন অতিথিরা।
প্রদীপ জ্বালিয়ে স্থায়ী গ্যালারির উদ্বোধন করছেন অতিথিরা।

শিল্পানুরাগীদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর এটি। তিনমাসব্যাপী প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চালু হলো স্থায়ী গ্যালারি। এখন থেকে দেশবরেণ্য শিল্পীদের চিত্রকর্ম নিয়মিতই দেখতে পাবেন অনুরাগীরা।
আজ বিকেলে স্থায়ী এই গ্যালারিটি ও প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, রফিকুন নবী, হাশেম খান প্রমুখ।

উদ্বোধনীর পর প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা
উদ্বোধনীর পর প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা

এ উপলক্ষে ৯৬ জন শিল্পীর ১৫১টি শিল্পকর্ম নিয়ে চিত্রশালার ১ নং গ্যালারিতে শুরু হয়েছে ৩ মাসব্যাপী চিত্র প্রদর্শনী।
স্থায়ী গ্যালারির প্রথম প্রদর্শনীতে স্থান পেয়েছে চিত্রশিল্পী জয়নুল আবেদিন, সফিউদ্দিন আহমেদ, কাইয়ুম চৌধুরী, আনোয়ারুল হক, মোঃ কিবরিয়া, আমিনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রশীদ চৌধুরী, মুর্তজা বশীর, কাজী আব্দুল বাসেদ, এস এম সুলতান, দেলোয়ার, দেবদাস চক্রবর্তী, আবু তাহের, নিতুন কুন্ডু, সামসুল ইসলাম নিজামী, হামিদুর রহমান, প্রাণেশ মন্ডল, সৈয়দ জাহাঙ্গীর, সফিকুল হোসেন, মুস্তফা মনোয়ার, রফিকুন নবী, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান প্রমুখ শিল্পীদের শিল্পকর্ম।