জাতীয় চিত্রশালায় শিল্পকর্ম প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে এত বেশি শিল্পকর্ম দেখার সুযোগ খুব কম হয়েছে। সাত শতাধিক শিল্পকর্ম! বিচিত্র কাজ সেখানে। চিত্রকর্ম, ভাস্কর্য, আলোকচিত্রসহ নানা মাধ্যমের শিল্পকর্ম নান্দনিকভাবে সাজানো গ্যালারিজুড়ে। শিল্পীরা সবাই নবীন। নতুন প্রজন্মের পাঁচ শতাধিক শিল্পীর শিল্পকর্ম নিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে বিশেষ প্রদর্শনীর। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলা অনুষদের ১৪ বছর পূর্তি উপলক্ষে এ বিশেষ প্রদর্শনীর আয়োজন।