জাতীয় চিত্রশালায় ‘ফ্রেন্ডশিপ আর্ট এক্সিবিশন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চিত্রশালায় চলছে প্রদর্শনী। গ্যালারিতে ঢুকতেই চোখে পড়ল সব কটি দেয়ালেই বিচিত্র চিত্রকর্ম। দুটি কক্ষে আলোকচিত্রও রয়েছে। চিত্রকর্ম কিংবা আলোকচিত্রগুলোর সব কটিই বিষয়ভিত্তিক। মানুষ ও প্রকৃতি প্রাধান্য পেয়েছে চিত্রের অনুষঙ্গে। গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন শিল্পীরা। নিরীক্ষার ঝোঁক দৃশ্যমান।শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় চলছে ইয়ুথ সোসাইটি অব আর্ট আয়োজিত পঞ্চম ফ্রেন্ডশিপ আর্ট এক্সিবিশন। ৭ সেপ্টেম্বর শুরু হয়েছে এ প্রদর্শনী। প্রদর্শনী উদ্বোধন করেন লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। মোট ১৬০ জন চিত্রশিল্পী, ৬৫ জন আলোকচিত্রী ও ২০ জন খুদে আঁকিয়ে অংশ নিয়েছেন এ প্রদর্শনীতে। তরুণ শিল্পীরা অ্যাক্রিলিক, জল রং, তেল রং ও মিশ্র মাধ্যমে কাজ করেছেন। যাপিত জীবনের নানা ঘাত-প্রতিঘাত, অস্থিরতা ও সৌন্দর্যচেতনা তাঁদের ক্যানভাসে ও ফ্রেমে উঠে এসেছে। ছবির বিষয়বস্তু অত্যন্ত সাধারণ—মানুষ, ফুল, পাখি, গাছ, প্রকৃতি, নদী কিংবা নদী-তীরবর্তী লোকজীবন। প্রদর্শনী চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা আর্ট সেন্টারে ‘অস্পষ্ট সীমানা’ঢাকা আর্ট সেন্টারে গতকাল শুরু হয়েছে শিল্পী শারদ দাশের প্রথম একক শিল্প প্রদর্শনী ‘অস্পষ্ট সীমানা’। গতকাল সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবলো খান। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে ২১টি চিত্রকর্ম, ছয়টি ছাপচিত্র, তিনটি ভাস্কর্য, দুটি ইনস্টলেশন, একটি ভিডিও আর্টসহ মোট ৩২টি শিল্পকর্ম রয়েছে।হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ১৯১২ সালে তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার মিরাশী গ্রামে জন্মগ্রহণ করেন গণসংগীতশিল্পী হেমাঙ্গ বিশ্বাস। এ বছরের ডিসেম্বরে তাঁর জন্মশতবর্ষ পূর্ণ হবে। এ উপলক্ষে চার দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে হেমাঙ্গ বিশ্বাস জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদ। মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পর্ষদের নির্বাহী কমিটির আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, সদস্য অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, হায়দার আনোয়ার খান ও বাবুল বিশ্বাস।সংবাদ সম্মেলনে জানানো হয়, চার দিনের এই অনুষ্ঠানের উদ্বোধন হবে ২১ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর ২২ ও ২৩ জানুয়ারি পর্যন্ত ঢাকাতেই চলবে অনুষ্ঠানমালা। এই আয়োজনে থাকবে হেমাঙ্গ বিশ্বাসকে নিয়ে সেমিনার ও গণসংগীত। ২৪ জানুয়ারির অনুষ্ঠান হবে শিল্পীর জন্মস্থান হবিগঞ্জের মিরাশী গ্রাম ও চুনারুঘাট উপজেলা কেন্দ্রস্থলে। এই অনুষ্ঠানে চুনারুঘাট শহর থেকে মিরাশী গ্রাম পর্যন্ত সড়কের নাম হেমাঙ্গ বিশ্বাস সড়ক করার দাবি জানানো হবে। ঢাকা ও হবিগঞ্জের এই অনুষ্ঠানের পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, বরিশাল, ঝিনাইদহ, পাবনাসহ বিভিন্ন অঞ্চলে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া শিল্পীর জন্মশতবর্ষ উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে।আবদুল করিম স্মরণআজ বাউলসম্রাট আবদুল করিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী। আজীবন অসাম্প্রদায়িকতা ও সাম্যবাদের গান গাওয়া আবদুল করিমের স্মরণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ আজ বুধবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। ‘রাইমস্ অব লাইফ’আজ থেকে দৃক গ্যালারিতে শুরু হচ্ছে রাইমস্ অব লাইফ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। ‘ব্রাইডাল মোমেন্ট’ ও ‘অ্যারেঞ্জিয়া’র যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। এটি ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। চ্যানেল আই সেরা কণ্ঠ শেষ হলো কনিয়া চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১২-এর চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগের অডিশন পর্ব। এই অডিশন পর্বে বিচারক ছিলেন শাম্মী আখতার, ফাতেমা-তুজ-জোহরা, সুজিত মোস্তফা, আকরামুল ইসলাম, অনুপ বড়ুয়া ও চন্দন দত্ত। চট্টগ্রাম বিভাগে ১২ হাজার প্রতিযোগীর মধ্য থেকে রোড টু ঢাকা আসার পাস পেয়েছেন ১৫ জন প্রতিযোগী। রাজশাহী বিভাগে ৪ হাজার প্রতিযোগীর মধ্য থেকে রোড টু ঢাকার পাস পেয়েছেন ১৩ জন। রংপুর বিভাগে সাড়ে তিন হাজার প্রতিযোগীর মধ্যে ঢাকায় আসার পাস পেয়েছেন ১৫ জন। সিলেট, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের অডিশন পর্ব খুব শিগগির শুরু হবে।