জাতীয় চিত্রশালায় 'লন্ডন ১৯৭১'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লন্ডন ১৯৭১’ প্রদর্শনীর পোস্টার
‘লন্ডন ১৯৭১’ প্রদর্শনীর পোস্টার

১৯৭১ সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের উত্তাল স্রোত, তখন এই লড়াইয়ের সপক্ষে লন্ডনে পরিচালিত হয় বিশাল এক আন্দোলন। ‘লন্ডন ১৯৭১’ শীর্ষক এই কর্মসূচিতে ছিল মিছিল, সমাবেশ, তহবিল সংগ্রহসহ নানা কিছু। সেসব মুহূর্ত ক্যামেরাবন্দী করেন অনেকে।

এর মধ্যে ব্রিটিশ আলোকচিত্রী রজার গোয়াইন ও ব্রিটিশ বাংলাদেশি ইউসুফ চৌধুরীর তোলা দুর্লভ ছবিগুলো সংগ্রহ করেছেন বাংলাদেশি তরুণ উজ্জ্বল দাশ। সেই সময়ের অনন্য সব ছবি নিয়ে তিনি আয়োজন করছেন ‘লন্ডন ১৯৭১’ শিরোনামে তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী।
ছবিগুলোর সংগ্রাহক উজ্জ্বল দাশ জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার গ্যালারি-৫-এ ১৮ আগস্ট শুরু হবে প্রদর্শনীটি। চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ প্রদর্শনীতে দেখা যাবে ‘লন্ডন ১৯৭১’-এর পোস্টার, লিফলেট। ১৯৭২ সালে ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফেরার পথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অটোগ্রাফ দেওয়া অদেখা ছবিও থাকছে।
দীর্ঘদিন লন্ডনপ্রবাসী ছিলেন উজ্জ্বল দাশ। কাজ করেছেন বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে।