জাতীয় জাদুঘরে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চৈত্রসংক্রান্তি ও ১৪২১ বঙ্গাব্দ বরণ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর অংশ হিসেবে আজ
রোববার বেলা ১১টায় পিঠা উৎসব ও কারুশিল্প মেলা শুরু হবে। আয়োজনটির উদ্বোধন করবেন সাংসদ সিমিন হোসেন রিমি।
দ্বিতীয় দিন সোমবার সন্ধ্যা ছয়টায় জাদুঘর প্রাঙ্গণে হবে লোকসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দেশের পরিচিত লোকসংগীত শিল্পীরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।