
বাঙালির স্বপ্ন দেখা, জাগরণ ও জীবনযুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রেরণা দিয়েছেন বহুমাত্রিক হুকমায়ূন আহমেদ। অতিসাধারণ ঘটনা তাঁর দক্ষ জাদুকরি বর্ণনায় হৃদয়স্পর্শী হয়ে ধরা দেয়। এ কারণেই তিনি সবার প্রিয় লেখক হয়ে উঠেছিলেন। হুেমায়ূন আহমেদ নেই, তাঁর লেখনী ও গান আমাদের মাঝে তাঁকে বাঁচিয়ে রাখবে যুগের পর যুগ।
বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ব্যাংক এশিয়ার যৌথ উদ্যোগে গতকাল বিকেলে কথাসাহিত্যিক হুমমায়ূন আহমেদের ৬৭তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন বক্তারা।
বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে হুরমায়ূন আহমেদের জীবন ও কাজ নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কথাসাহিত্যিক আনিসুল হক, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, মেহের আফরোজ শাওন। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
অনুষ্ঠানের সভাপতি আনিসুজ্জামান জাদুঘরের তৃতীয় তলায় ২৩ নম্বর গ্যালারিতে আয়োজিত হুামায়ূন আহমেদের লেখা গ্রন্থ ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।