জাতীয় জাদুঘরের চারটি নতুন বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমীর বইমেলায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের স্টলে এসেছে চারটি নতুন বই। মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঘটনাবলি নিয়ে ফিরোজ মাহমুদ রচিত ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম (১৭৫৭-১৯৪৭) ও ভাষা আন্দোলন এবং আবু মো. দেলোয়ার হোসেন রচিত মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ (১৯৭১-১৯৭৫) শীর্ষক চারটি বই বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রকাশ করেছে। সম্প্রতি জাদুঘরের চারটি গ্যালারিতে ঐতিহাসিক ধারাবাহিকতায় ২১৮ বছরের ইতিহাস আধুনিক পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে। গ্যালারিতে প্রদর্শিত নিদর্শন ও আলোকচিত্রের তথ্যাদিসহ সচিত্র বই চারটি সব শ্রেণীর পাঠকের তথা নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সহায়ক হবে।রুশ সাংস্কৃতিক কেন্দ্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনরাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে মুহাম্মদ হাবিবুর রহমান অনূদিত নির্বাচিত রুশ কবিতা নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সান্দর আলেক্সেয়েভিচ নিকোলায়েভ, মুহাম্মদ হাবিবুর রহমান, সৈয়দ শামসুল হক, সৈয়দ আবুল মকসুদ, রাহিজা খানম এবং রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক আলেক্সান্দর পেত্রোভিচ দিওমিন। দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক সংগঠন জিয়নকাঠি, রাশিয়ান দূতাবাসের শিল্পী ও বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীরা এ পর্বে পরিবেশন করেন আবৃত্তি, নাচ ও গান।