জাতীয় জাদুঘরের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আজ রোববার সকালে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর : প্রেক্ষিত ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।সেমিনারে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক মো. হাবিবুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক সুলতানা শফি। জাদুঘর প্রযত্ন বোর্ডের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। বিজ্ঞপ্তি।