জাতীয় নাট্যশালায় কবিগুরুর ‘অচলায়তন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা। রবীন্দ্রনাথের নাটক অচলায়তন। প্রচণ্ড খরতাপেও সন্ধ্যায় সমাগত প্রচুর দর্শক। তারা মুগ্ধ হয়ে উপভোগ করেছে নাটকটি। গতকাল মঙ্গলবার কবিগুরুর এ নাটক পরিবেশন করেছে নাগরিক নাট্য সম্প্রদায়। নাটকের নির্দেশক আলী যাকের জানান, এটি নাটকটির ৭৯তম মঞ্চায়ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীতে এই আয়োজন করেছিল ঢাকা অফিসার্স ক্লাব। অচলায়তন নাটকে এক হূদয়ের দ্বার রুদ্ধ করা কুসংস্কারপূর্ণ যাজক মহাপঞ্চক এবং তাঁর দীক্ষাত উপাধ্যায়। তাঁদের কর্তৃত্ব নিষ্পাপ সরল ছাত্রদের ওপর। তাঁরা ছাত্রদের না মারলেও মনের দিক থেকে বিকলাঙ্গ করে দিয়েছেন। আয়তনের উত্তর দিকের জানালা খুলে বাইরে দৃষ্টিপাত করার জন্য কিশোর শুভ্রদ্রকে পালন করতে হবে ছয় মাস মহাতামসব্রত। মহাপঞ্চক ও উপাধ্যায়ের প্রধান সহায় স্থবিরপত্তনের ভাঁড় ও বিকৃতমনা রাজা মন্থরগুপ্ত। একমাত্র মহাপঞ্চকের ভাই, অচলায়তনের ছাত্র পঞ্চক হলো বিদ্রোহী। দুর্বিনীত পঞ্চক তাঁদের শাসন মানে না। সে গান গায়, হাসে, খেলে, নাচে এবং অচলায়তনের বাইরে গিয়ে অস্পৃশ্যদের সঙ্গে মেশে, যা অচলায়তনের নিয়মে প্রলয়ঙ্করী পাপ। অভিনয় করেছেন রওনক হাসান, পান্থ শাহিরয়ার, এফ এম রাজা, গোবিন্দ কুমার বিশ্বাস, তাহ্নীনা ইসলাম, জিয়াউল হাসান, মাসুদ রানা, সালেক খান, লুৎফর রহমান প্রমুখ।