জাতীয় নাট্যশালায় নতুন নাটক ‘চণ্ডীদাস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মঞ্চে এল আরেকটি নতুন নাটক। গতকাল রোববার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এথিক থিয়েটারের নতুন প্রযোজনা চণ্ডীদাস-এর উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হলো। অপু শহীদের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। এটি এথিক থিয়েটারের দ্বিতীয় প্রযোজনা। চণ্ডীদাস প্রেমকাহিনির নাটক। আত্মিক প্রেমের কবি চণ্ডীদাসকে নতুন আঙ্গিকে মঞ্চায়িত করেছে এথিক নাট্যদল। বর্তমান সামাজিক ও নৈতিক অবক্ষয়ের বলয়ে প্রকৃত প্রেম স্খলিত। তাই চণ্ডীদাসের আধ্যত্মিক প্রেমের আহ্বান ছড়িয়ে দিতে এ নাট্যপ্রয়াস। নাটকটির আলোক পরিকল্পনা করেছেন ডিজাইনার ঠান্ডু রায়হান। সংগীত পরিচালনা করেছেন মাহমুদ সেলিম। অভিনয় করেছেন সুকর্ণ আহমেদ, মনি কাঞ্চন, এম আর হাসান, আসাদ, শাওন শাহ, এম হাসান রিজভী, জাহাঙ্গীর প্রমুখ।