জাতীয় নাট্যশালায় 'দেওয়ান গাজীর কিসসা'

শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো নাগরিক নাট্যসম্প্রদায় প্রযোজিত নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। সোমবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় এই নাটকটি। ব্রের্টল্ড ব্রেখটের মূল নাটকটির রূপান্তর ও নির্দেশনায় ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
নাটকটির বিভিন্ন চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন আবুল হায়াত, আলী যাকের, সারা যাকের, রুনা খান, মোস্তাফিজ শাহীন, ফারুক আহমেদ, লাবণ্য, শামীমা নাজনীন, ঝুমু মজুমদার, অরণ্য, জিয়াউল হাসান কিসলু, গোলাম সারোয়ার, বেলায়েত হোসেন, পিন্টু, শাওন, পান্থ শাহরিয়ার প্রমুখ।
১৯৭৭ সালে এ নাটকটি মঞ্চে আনে নাগরিক নাট্য সম্প্রদায়। এরপর নিয়মিত মঞ্চায়নে নাটকটি দর্শকের প্রশংসা অর্জন করে। গত ১২ বছর এই নাটকের প্রদর্শনী বন্ধ ছিল। গত বছর সেপ্টেম্বর গঙ্গ-যমুনা নাট্য উৎসবকে কেন্দ্র করে নাটকটির আবারও নিয়মিত প্রদর্শনী শুরু হয়।