জাতীয় নাট্যশালায় ‘রাজা রানী’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাহিনি শুরু হয়েছিল এক যাত্রাশিল্পী দম্পতির দৈনন্দিন জীবনযাপন নিয়ে। নিতান্তই সহজ-সরল তাদের আটপৌরে জীবনকাহিনি। কিন্তু হঠাৎই সৃষ্টি হলো এক ভিন্ন ধরনের জটিলতা। অভিনেতা একদিন সত্য বলে মনে করল তারই অভিনীত একটি চরিত্রকে। সেই চরিত্রের মধ্য দিয়েই নিজের সুপ্ত ইচ্ছাগুলোকে প্রকাশ করল সে। শুরু হলো কল্পনা ও বাস্তবতার দ্বন্দ্ব। এই নিয়েই এগিয়ে যেতে থাকে রাজা রানী নাটকের ঘটনাপরম্পরা।গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল নাটকটি মঞ্চায়ন করে। নাটকটি রচনা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। নির্দেশনা দিয়েছেন জামালউদ্দিন হোসেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হেলেন হোসেন, শেফালী পারভীন, তাজুল ইসলাম, আবদুল্লাহ্ আল মামুন, হাফিজ আকাশ প্রমুখ।