জাতীয় নাট্যোৎসব ২০১৬-তে আজ ও কালকের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নাট্যোৎসব উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা সাতটা থেকে ঢাকার দুটি স্থানে তিনটি নাটকের মঞ্চায়ন হবে। একই সময়ে রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে রয়েছে সুবচনের নাটক প্রণয় যমুনা, পরীক্ষণ থিয়েটারে রয়েছে লোকনাট্যদল (সিদ্ধেশ্বরী)-এর সোনাই মাধব ও বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মঞ্চে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ঠিকানা।
কাল বৃহস্পতিবার একই সময়ে একই হলগুলোতে রয়েছে যথাক্রমে থিয়েটার আর্ট ইউনিটের না মানুষি জমিন, স্বপ্নদলের চিত্রাঙ্গদা ও সুষম নাট্য সম্প্রদায়ের মৃগতৃষ্ণা।
আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমি ও বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে থাকবে বিভিন্ন নাট্যদলের নাটক। ২৪ সেপ্টেম্বর শুরু হয় এই নাট্যোৎসব।