জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলার স্লোগান ‘বাংলা নাটক করবে বিশ্ব ভ্রমণ’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এই উৎসব আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও এক্সপেরিমেন্টাল হলে, প্রতিদিন সন্ধ্যা সাতটায়। আজ সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই উৎসব উদ্বোধন করা হবে। ভারতের কলকাতা, উড়িষ্যা ও বহরমপুরের তিনটি এবং বাংলাদেশের ২৭টি নাট্যদলের নাটক মঞ্চস্থ হবে এই উৎসবে। ঢাকার বাইরে থেকে অংশ নিচ্ছে চট্টগ্রাম, বগুড়া ও সিলেট থেকে চারটি নাট্যদল।বাংলাদেশ গ্রুপ থিয়েটারের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘উৎসব আয়োজনের জন্য একটু তাড়হুড়ো করতে হয়েছে। কারণ, জুন মাসের মধ্যেই তা শেষ করতে হচ্ছে। হাতে পর্যাপ্ত সময় থাকলে আরও বড় আকারে এই উৎসব আয়োজন করা সম্ভব হতো। তবে সামনে বড় কিছু করার পরিকল্পনা আছে।’উৎসব চলবে ১৭ জুন পর্যন্ত।