দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নাট্যদল ও নাট্যকর্মীদের সরব উপস্থিতিতে সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমী এখন দারুণ জমজমাট। গতকাল ছিল উৎসবের নবম দিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে মোট নয়টি নাটক মঞ্চস্থ হয়। জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সতটায় মঞ্চস্থ হয় দেবাশীষ ঘোষ নির্দেশিত বাংলাদেশ শিল্পকলা একাডেমীর (সিরাজগঞ্জ) নাটক ক্ষোভ। পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় সুদীপ চক্রবর্তী নির্দেশিত শূন্যন, ঢাকার নাটক লালজমিন এবং রাত সাড়ে আটটায় মঞ্চস্থ হয় শিশির রহমান নির্দেশিত নাটক জল মহলায় নীল সমাধি। স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হয় হবিগঞ্জের সরকারি বৃন্দাবন কলেজের নাটক যু্দ্ধ এবং জয়িতারা, সন্ধ্যা সাড়ে সতটায় মঞ্চস্থ হয় নূর ইসলাম নির্দেশিত জয়পুরহাট সরকারি কলেজের নাটক ভূত কেত্তন এবং রাত সাড়ে আটটায় মানস কর নির্দেশিত কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের নাটক প্রমথন। এ ছাড়া জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্থ হয় জাহিদ রিপন নির্দেশিত স্বপ্নদলের নাটক স্বাধীনতা সংগ্রাম, সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চস্থ হয় তুহিন খান নির্দেশিত বরগুনা সরকারি কলেজের নাটক তোড় এবং রাত সাড়ে আটটায় মঞ্চস্থ হবে অজয় দাশ নির্দেশিত শরীয়তপুর সরকারি কলেজের নাটক রাত্রি শেষের যাত্রী।‘রক্তকরবী’র শততম মঞ্চায়নপুঁজিবাদী যন্ত্রসভ্যতার অন্তঃসারশূন্যতা রবীন্দ্রনাথকে স্পর্শ করেছিল শত বছর আগেই। এখানে মানবিক বোধসমূহ পাষাণভারে পিষ্ট হতে থাকে। এখানে মানুষ শুধু গাণিতিক সংখ্যা মাত্র। তার শ্রমে-ঘামে গড়ে ওঠা রাজহর্ম্যের ধ্বংসযজ্ঞের ওপরেই মানবতার চিরন্তন সত্য ও অমোঘ বাণী ঝংকৃত হয়ে ওঠে রক্তকরবীতে, যা এই সময়েও প্রাসঙ্গিক ও নবায়নযোগ্য। বাংলা নাটকের নবতরঙ্গের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী মানবতাবাদী নাটক রক্তকরবী অনেক দলের মতোই প্রযোজনা করেছে চট্টগ্রামের তির্যক নাট্যদল। আগামীকাল শুক্রবার তির্যক নাট্যদল থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে এই নাটকের শততম মঞ্চায়ন সম্পন্ন করবে।শততম মঞ্চায়ন উপলক্ষে তির্যক নাট্যদল আগামী শুক্র ও শনিবার চট্টগ্রামের টিআইসি মিলনায়তনে দুই দিনের কর্মসূচি নিয়েছে। এতে রয়েছে আলোচনা, রবীন্দ্রসংগীত ও আবৃত্তি, নাট্যকর্মী সম্মিলন, নাটকের কলাকুশলীদের শুভেচ্ছা-স্মারক প্রদান এবং প্রতিদিন সন্ধ্যা সাতটায় রক্তকরবী নাটকের প্রদর্শনী। কাল পরশু দুই দিন বিকেল সাড়ে তিনটায় ‘রবীন্দ্রনাথের রক্তকরবী’ এবং ‘রবীন্দ্র নাট্যচর্চা’বিষয়ক দুটি আলোচনায় অংশ নেবেন লেখক সৈয়দ শামসুল হক, সমাজবিজ্ঞানী অনুপম সেন, নাট্যজন আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন চন্দ্র শেখর দত্ত ও প্রদীপ দাশ, নৃত্য পরিবেশন করবে ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, সুরঙ্গমা নৃৃত্যাঙ্গন ও স্কুল অব ওরিয়েন্টাল ডান্স। আবৃত্তি করবেন রণজিৎ রক্ষিত, রাশেদ হাসান, মিলি চৌধুরী ও প্রমা আবৃত্তি সংগঠন।তির্যক নাট্যদলের ৩৯তম প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের প্রথম মঞ্চায়ন হয় ১৯৯৬ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের স্টুডিও থিয়েটারে। রক্তকরবী নাটকে অভিনয় ও নেপথ্যে রয়েছেন শায়লা শারমিন, সুজিত চক্রবর্তী, রমিজ আহমেদ, মাহবুবুল ইসলাম, রিপন বড়ুয়া, অমিত চক্রবর্তী, শ্যামল বড়ুয়া, রুকসানা করিম, লাকী আমিন, প্রিয়ঙ্কর দেবনাথ, জনি দাশ, মানিক মিয়া, মিঠুন সিংহ, বিভর দাশ অপূর্ব ও আহমেদ ইকবাল হায়দার।