জাতীয় পর্যায়ে পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
গ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে উপজেলা থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত পাঠ প্রতিযোগিতার পুরস্কার এবং প্রশংসাপত্র বিতরণ করা হয় গতকাল। গ্রন্থাগার অধিদপ্তরের সেমিনার কক্ষে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্য বক্তারা পাঠাভ্যাস ও গণগ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে পুরস্কার হিসেবে বই ও প্রশংসাপত্র দেওয়া হয়। এ ছাড়া প্রথম স্থান অধিকারীদের এক হাজার ৫০০ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীদের এক হাজার ২০০ টাকা, তৃতীয় স্থান অধিকারীদের এক হাজার টাকা এবং বিশেষ স্থান অধিকারীদের ৭০০ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।